1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

স্ত্রী ও শিশু পুত্রকে গলাকেটে হত্যা, আটক স্বামী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১৭০ বার দেখা হয়েছে

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর ঘোড়াদিয়ায় স্ত্রী ও শিশু পুত্রকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ফখরুল ইসলামকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

গতকাল রবিবার দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন অভিযুক্ত ফখরুল ইসলামের স্ত্রী রেশমি আক্তার (২৬) ও তাদের ১৫ মাস বয়সী শিশু পুত্র সালমান সাফায়ার।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত দুই বছর আগে পারিবারিকভাবে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার রেশমি আক্তারের সঙ্গে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার সাইফুল্লার ছেলে ফখরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকত স্ত্রী রেশমি আক্তারের।

বিয়ের পর চাকরি না থাকায় ফখরুল মাদকাসক্ত হয়ে পড়ে এমন অভিযোগে তাকে মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) দেয় তার বাবা-মা। পরে স্ত্রীর অনুরোধে তাকে রিহ্যাব থেকে বাড়িতে নিয়ে আসে।

পারিবারিক কলহের জের ধরে রবিবার দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় ফখরুলের স্বজন ও এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক স্বামী পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026