1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

রোববার থেকে দেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৬২ বার দেখা হয়েছে

আজ অগ্রহায়ণের ২৬ তারিখ। গ্রামাঞ্চলে শীত অনুভূত হলেও ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরের তাপমাত্রা অনেকটা বাড়তি। তবে আগামীকাল রোববার (১২ ডিসেম্বর) থেকে দেশে বইতে পারে শৈত্যপ্রবাহ।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ ও আগামীকাল তাপমাত্রা কমতে থাকবে। তারপর ১৩ ডিসেম্বর থেকে শৈত্যপ্রবাহ শুরুর সম্ভাবনা প্রবল।
আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তার লাভ করেছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত এলে শীত জেঁকে বসবে। শনি ও রোববার দেশের তাপমাত্রা কমে যেতে পারে। আর সোমবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই।
সোমবার শৈত্যপ্রবাহ শুরুর পর দেশের কিছু কিছু জায়গায় তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। তাপমাত্রা একেবারে কম থাকতে পারে রংপুর, যশোর, রাজশাহী অঞ্চল ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026