1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

নির্বাচনী এলাকা সরিষাবাড়ী ডা. মুরাদের কুশপুত্তলিকায় আগুন, পদত্যাগের নির্দেশে মিষ্টি বিতরণ-আনন্দমিছিল গাঢাকা দিয়েছেন তার কর্মী-সমর্থকরা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ১৭০ বার দেখা হয়েছে

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

ডা. মুরাদ হাসান এমপিকে মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের নির্দেশ দেয়ার খবরে তার নির্বাচনী এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ মিছিল, কুশপুত্তলিকা দাহ ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলুর নেতৃত্বে একটি আনন্দ মিছিল আরামনগর বাজার ট্রাক মালিক সমিতির মোড় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করে।

একই সময় পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে শিমলা বাজার থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি আরডিএম স্কুল রোড ও বাস টার্মিনাল সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।

এর আগে সোমবার (৬ ডিসেম্বর) রাতে তারাকান্দি শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। এদিকে, মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের নির্দেশের ঘোষণা এলাকায় প্রচার হওয়ার পরপরই মুরাদ হাসানের কর্মী-সমর্থকরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। উপজেলার বিভিন্ন স্থানে লোকজন পটকা ফুটিয়ে উল্লাস প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও রীতিমতো নানা প্রতিক্রিয়া দেখা গেছে। সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও আনন্দ প্রকাশ করছেন ফেসবুকে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু এক প্রতিক্রিয়ায় জানান, মুরাদ হাসান মন্ত্রণালয়ের দাপটে এলাকায় দলীয় নেতাকর্মীদের নির্যাতন করেছেন। তার নানা অপকর্মে আমরা লজ্জিত ছিলাম। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের আয়োজন করেছি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা বলেন, এই তথ্যপ্রযুক্তির যুগে একজন তথ্য প্রতিমন্ত্রী যেভাবে অশ্রাব্য ভাষায় কথা বলেন, তা দলের জন্য সত্যিই লজ্জাজনক। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমরা স্বাগত জানাই। আনন্দ মিছিল মানুষের দীর্ঘদিনের অভিব্যক্তির বহিঃপ্রকাশ বলেও তিনি জানান।

এদিকে, আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় পদত্যাগপত্রে স্বাক্ষর করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠান প্রতিমন্ত্রী। পদত্যাগপত্রটি বর্তমানে সচিবের দপ্তরে রয়েছে। এখনো মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়নি। দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে তার পক্ষে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে। প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান চট্টগ্রাম অবস্থান করায় মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি তার পক্ষে প

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026