1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

ফতুল্লায় সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১৬৮ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার পাইপের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাত ১১টায় কায়েমপুর বিলাস নগর এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন গনি মিয়া, সাঈদ, মিলন ও চায়না বেগম। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এরা সবাই গার্মেন্টসের জুট গোডাউনের শ্রমিক।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বিলাস নগর এলাকায় বুলবুলের ছয়তলা বাড়ির পাঁচ তলার একটি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন ঝুট গোডাউনের চার শ্রমিক। কাজ শেষে তারা বাসায় ফিরে রান্নার জন্য ম্যাচের কাঠি ধরানোর সাথে সাথেই আগুন লেগে যায়। এতে ঘরে থাকা চারজনই দগ্ধ হন।
আরেফিন আরো জানান, ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে গ্যাস বেরিয়ে রুম ভর্তি ছিল। তারা কর্মস্থল থেকে এসে চুলা ধরানোর সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে ফতুল্লা থানার ওসি রাকিবুজ্জামান জানান, আগুনে চার শ্রমিকের দগ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ আগুন লাগার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। তবে আলামত দেখে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে আগুন ধরে থাকতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026