1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

কুমিল্লার চান্দিনায় পোশাক শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ২০ কিলোমিটার রাস্তাজুড়ে যানজট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ১৬৩ বার দেখা হয়েছে

কুমিল্লার চান্দিনায় বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকরা।

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লার চান্দিনার হাঁড়িখোলা এলাকায় কারখানার শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

এতে ঢাকা ও চট্টগ্রামমুখী দুইপাশে সড়কের অন্তত ২০ কিলোমিটার রাস্তাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে দুপুর ১২টা পর্যন্ত টানা ৩ ঘণ্টার যানজটে আটকা পড়েছে বাস-ট্রাক, কাভার্ডভ্যানসহ হাজার হাজার গণপরিবহন।

বাসে আটকে পড়া যাত্রীরা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন।

চান্দিনা থানার ওসি যুগান্তরকে জানান, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে চান্দিনা উপজেলার হাঁড়িখোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে একটি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন।

কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026