1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২০২ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ইটের আঘাতে পুলিশ ও সংবাদকর্মীসহ অন্ততঃ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২১ নভেম্বর) রাত ৯টা থেকে থেমে থেমে চলা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। পুলিশ রাত ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন বলেন, মেডিক্যাল কলেজের ছাত্রীদের বশেমুরবিপ্রবির ছাত্ররা ইভটিজিং করাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূচনা হয়। মেডিক্যাল কলেজের মাঠে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিয়মিত ক্রিকেট খেলে থাকে। এসময়ে মাঠের পাশ দিয়ে মেডিক্যাল ছাত্রীরা গেলে তাদের উদ্দেশ্য করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নানা মন্তব্য করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে তিনি জানান।

তবে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ছাত্রীদেরকে ইভটিজিং-এর ঘটনা অস্বীকার করে বলেন, আমাদের মাঠে খেলতে দেবে না বলে এ ঘটনা সাজানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026