1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

নাটোরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২০৩ বার দেখা হয়েছে

নাটোর প্রতিনিধি

নাটোরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ, সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন। আজ সকাল সোয়া ১০টার দিকে শহরের আলাইপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।

নাটোর জেলা বিএনপির সহসভাপতি ছাবিনা ইয়াসমিন ছবি অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অস্থাযী কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। তারা বিএনপি নেতা-কর্মীদের বেধড়ক মারধর, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে অনশন কর্মসূচি পণ্ড করে দেয়। ওই সময় বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় তিনিসহ সংবাদ কভার করতে গিয়ে যুগান্তরের নাটোর প্রতিনিধি আহত হন। আহত শহিদুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর থানার ওসি মুনুসর রহমান জানান, বিএনপির অনশন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তারা নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। এসময় বিএনপির নেতা-কর্মীরা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। বিএনপির নেতা-কর্মীদের হামলায় নাটোর থানার তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়ে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026