1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

ঝুলছে জাহাঙ্গীরের মেয়র পদ পদের বিষয়ে আইন দেখে ব্যবস্থা : স্থানীয় সরকারমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ১৭৯ বার দেখা হয়েছে

আসাদুর রহমান ও মুহম্মদ আকবর  দলীয় প্রতীকে নির্বাচিত হওয়া জাহাঙ্গীর আলম দল থেকে বহিষ্কৃত হওয়ায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন আইনে স্পষ্ট কিছু নেই। কোনো মেয়রকে দল থেকে বহিষ্কারের ঘটনাও দেশে এই প্রথম। সাধারণত ফৌজদারি মামলাজনিত কারণে নির্বাচিত জনপ্রতিনিধিরা পদচ্যুত হয়ে থাকেন। গতকাল শনিবার এক অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মেয়র জাহাঙ্গীরের পদ থাকবে কিনা আইন দেখে বলতে হবে। স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, এটা আমাদের নতুন অভিজ্ঞতা। আইনগত দিক আলোচনা-পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। এর আলোকে মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিতও মিলেছে। এদিকে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষমা চেয়ে জাহাঙ্গীর আলম আপিল করবেন বলে জানা গেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026