1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৮৩ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে কিশোরী ছাত্রীকে (১৩) ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে এক হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। ধারণকৃত ভিডিও ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ও মেরে ফেলার ভয় দেখিয়ে গত এক বছর ধরে ধর্ষণ করে আসছিল অভিযুক্ত শিক্ষক। ধর্ষণের শিকার ওই কিশোরী একই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।

বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতের নাম হাদিউজ্জামান (৩৮)। তিনি যশোরের কেশবপুর উপজেলার মির্জাপুর সর্দারপাড়া এলাকার মৃত জাবেদ আলীর ছেলে এবং গাজীপুরের কাশিমপুর থানাধীন বাগবাড়ি এলাকার দারুস সুন্নাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ (প্রিন্সিপাল)।

 

পুলিশের ওই কর্মকর্তা মামলার বরাত দিয়ে জানান, গাজীপুরের বাগবাড়ি এলাকার দারুস সুন্নাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাদিউজ্জামান প্রায় বছর খানেক আগে ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেন। ধর্ষণের দৃশ্য কৌশলে ভিডিও করেন তিনি। এরপর ওই ভিডিও ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ও মেরে ফেলার ভয় দেখিয়ে শিক্ষার্থীটিকে গত এক বছর ধরে ধর্ষণ করে আসছিল ওই শিক্ষক। মানসিকভাবে ভেঙ্গে পড়ে ধর্ষণের শিকার ছাত্রীটি মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে তার পরিবারকে ঘটনাটি জানায়।

ঘটনাটি জানতে পেরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে হাদিউজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত শিক্ষককে রাতেই গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতের কাছ থেকে ধর্ষণের শিকার ওই ছাত্রীর নগ্ন ভিডিওসহ তার একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক হাদিউজ্জামানের দুই স্ত্রী ও সন্তান রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026