1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

ইউপি নির্বাচন: নরসিংদী-কক্সবাজারে নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার উপজেলার দুর্গম চরাঞ্চল বাশগাড়ীতে প্রতিপক্ষের হামলায় তিনজন ও কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে বাশগাড়ীতে তিনজনের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে সহিংসতায় হতাহত হলেও বাশগাড়ীতে ভোট গ্রহণ চলছে।

নিহতরা হলেন, বাঁশগাড়ীর বালুয়াকান্দি গ্রামের হেকিম মিয়ার ছেলে মো. সালাউদ্দিন মিয়া (৩০), সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া (২৬) এবং আব্দুল হক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৬)।

নিহত সালাউদ্দিন ও জাহাঙ্গীর বাঁশগীড় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের সমর্থক এবং দুলাল মিয়া আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী আশরাফুল হকের সমর্থক।

অন্যদিকে বৃহস্পতিবার সকালে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আক্তারুজ্জামান পুতু (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হন।  খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত আকতারুজ্জামান খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, এ সময় মেম্বার প্রার্থী শেখ কামালসহ কয়েকজন আহত হন। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে আহত আকতারুজ্জামান পুতুকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026