1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর একদিনের ১৬ ঘণ্টার দাপ্তরিক কার্যক্রম সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত সরকারি-বেসরকারি অফিসের সময় পরিবর্তন: সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে অপসারণ, পেন্টাগনে অস্থিরতার মধ্যে নতুন বিতর্ক একনেকের প্রথম বৈঠক ৬ এপ্রিল, ১৭ প্রকল্প উপস্থাপনের প্রস্তুতি মন্ত্রী লিফটে দাঁড়িয়ে অপেক্ষা করে শৃঙ্খলা প্রদর্শন করলেন ইসরাইলের নতুন মৃত্যুদণ্ড আইনের নিন্দা করেছে বহুজাতিক দেশসমূহ বাহরাইনে ড্রোন হামলায় অ্যামাজনের ক্লাউড সেবা ব্যাহত, মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব বৃদ্ধি প্রধানমন্ত্রী সচিবালয়ে নিয়মিত অফিস করায় প্রশাসনে ইতিবাচক পরিবর্তন: স্বাস্থ্যমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি শনিবার

আজ থেকে গণপরিবহনে নতুন চার্টে ভাড়া

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ১৭৮ বার দেখা হয়েছে

রাজধানীসহ সারা দেশের বাসে ও টার্মিনালের কাউন্টারগুলোতে আজ মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে নতুন ভাড়ার চার্ট দেয়া হবে।

সারাদেশে বাসের বর্ধিত ভাড়ার চার্ট নিয়ে দিনভর ভোগান্তি শেষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সোমবার (৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

ভাড়ার তালিকা পাঠাতে দেরির কারণ হিসেবে বিআরটিএ চেয়ারম্যান নূর আহমেদ মজুমদার জানান, রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় বৈঠকে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেজন্য ভাড়ার চার্ট তৈরি করতে সময় লেগেছে।

তিনি বলেন, সোমবার বাসভাড়ার সেই চার্ট বা তালিকা চূড়ান্ত করা হয়েছে। ওই তালিকার চেয়ে বেশি ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর প্রথম দিন সোমবার ঢাকার রাস্তায় এবং দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভাড়া নিয়ে যাত্রীদের নানা অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের অভিযোগ, সরকার ভাড়া যা বাড়িয়েছে, তার চেয়ে বেশি নেওয়া হচ্ছে।

ভাড়া বাড়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। বর্ধিত নতুন ভাড়া নিয়ে বাসের কন্ডাক্টর-হেলপারের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডা হচ্ছে।

যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, জনগণ মনে হয় মানুষই নয়। তেলের দাম বাড়লো, ব্যবসায়ীদের সুবিধা হলো। বাস-লঞ্চ মালিকদের দাবি মানা হলো, অথচ ১৬ কোটি মানুষের দাবির কোনো দাম নেই।

এদিকে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর এবং মিনিবাসে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা এবং দূরপাল্লায় বেড়েছে ৩৮ পয়সা। আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে একজন যাত্রীর জন্য প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৪২ পয়সার স্থলে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া যথাক্রমে ১ টাকা ৭০ পয়সার স্থলে ২ টাকা ১৫ পয়সা ও ১ টাকা ৬০ পয়সার স্থলে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ৭ টাকার স্থলে ১০ টাকা ও ৫ টাকার স্থলে ৮ টাকা করা হয়েছে ৩৫ শতাংশ ভাড়া বেড়েছে লঞ্চে। লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

যাত্রীদের অভিযোগের ব্যাপারে বিআরটিএ চেয়ারম্যান বলেন, ভাড়ার বিষয়টি নজরদারির জন্য তাদের প্রতিষ্ঠানের ১৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026