1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

ঋণখেলাপির আইনি অধিকার থাকতে পারে না মন্তব্য হাইকোর্টের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঋণখেলাপির আইনি অধিকার থাকতে পারে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঋণখেলাপি হওয়ার কারণে মনোনয়ন বাতিল হওয়া মহিউদ্দিন সিদ্দিকীর রিট শুনানিকালে আদালত এ মন্তব্য করেন।

আজ বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে মহিউদ্দিন সিদ্দিকীর আইনজীবী রেজাউল হোসাইন মোরশেদ বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়ায় তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। তাঁর অধিকার খর্ব হচ্ছে। এ সময় আদালত বলেন, ঋণখেলাপির কোনো আইনি অধিকার থাকতে পারে না। নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা থাকলে নির্ধারিত সময়ের আগে ঋণ পরিশোধ করা উচিত ছিল।

এ সময় মহিউদ্দিন সিদ্দিকীর আইনজীবী বলেন, তিনি মেম্বার পদপ্রার্থী। এটি খুবই ছোট পদ। তখন আদালত বলেন, ছোট হোক, বড় হোক আইন সবার জন্য সমান। একজনের জন্য আইনের ভুল ব্যাখ্যা দিতে পারি না। পরে আদালত মহিউদ্দিন সিদ্দিকীর রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।

আগামী ১১ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার জন্য দিন ধার্য রয়েছে। এই নির্বাচনে অত্র ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মহিউদ্দিন সিদ্দিকী। কিন্তু ঋণখেলাপি হওয়ার কারণে গত ২৫ অক্টোবর তার মনোনয়নপত্র বাতিল করে জেলা নির্বাচন কমিশনার কর্মকর্তা। আপিল করেও মনোনয়ন বৈধ না হওয়ায় ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মহিউদ্দিন সিদ্দিকী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026