1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

‘পরকীয়ার জেরে’ পুত্রবধূ-শাশুড়িসহ তিন খুন, ধারণা র‌্যাবের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪৬৫ বার দেখা হয়েছে

 

জেলা প্রতিনিধি  টাঙ্গাইল

পরকীয়ার জেরে টাঙ্গাইলের ঘাটাইলে পুত্রবধূ-শাশুড়িসহ তিন খুন হতে পারে বলে ধারণা করছে র‌্যাব। শনিবার (৩০ অক্টোবর) টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

তিনি বলেন, সকালে বসতঘর থেকে সৌদি প্রবাসী জয়নুদ্দিনের স্ত্রী সুমি আক্তার (২৬), তার শাশুড়ি জমেলা বেগম ও শাহজালাল ইসলাম সোহাগ (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় সুমির শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহের পাশে ছুরি ও হাতুড়ি পাওয়া গেছে। পুলিশের তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম ঘটনাস্থলে আসছেন। তারা আসলে মরদেহ থানায় নেওয়া হবে।

jagonews24

এ বিষয়ে দিঘড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন জানান, শাহজালালের সঙ্গে সুমির অবৈধ সম্পর্ক ছিল। প্রায় ছয়মাস আগে শাহজালালের সঙ্গে সুমি পালিয়ে ছিলেন। শুনেছি তারা বিয়েও করেছিলেন। পরে সুমির বাবা-মা তাকে ফিরিয়ে আনেন স্বামী বাড়িতে।

এর আগে শনিবার সকালে উপজেলার দিঘড় ইউনিয়নের কাশতলার খামারপাড়া এলাকার বসতঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026