1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

ধর্ষণচেষ্টায় বাঁধা দেওয়ায় মাকে ইট দিয়ে আঘাত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২০৯ বার দেখা হয়েছে

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা পৌরসভায় সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর চিৎকারে ছুঁটে এসে বাধা দিলে শিশুর মাকে ইট দিয়ে আঘাত করে পালিয়েছেন অভিযুক্ত প্রতিবেশী। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার জানায়, সকাল ১০টার দিকে মক্তব থেকে ফিরলে শিশুটি বাড়ির আঙিনায় টিউবয়েলে যায়। এ সময় প্রতিবেশী গণি মোল্লা মুখ চেপে গোসলখানায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুর চিৎকারে ঘরে থাকা তার মা ছুঁটে এসে চিৎকার ও বাধা দিলে গণি তাকে ইট দিয়ে পিঠে আঘাত করে পালিয়ে যান।

এ ঘটনার পর নির্যাতিত শিশুকে পাংশা হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) দপ্তরে যান। সেখানে ওসিসির প্রোগ্রাম অফিসার ইমন আরেফিন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসারের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর দাপ্তরিক পত্র পাঠান।

একইদিন দুপুরে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার। এ ব্যাপারে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026