1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল, ভাইস চেয়ারম্যান কারাগারে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২০৮ বার দেখা হয়েছে
  • দিনাজপুর সংবাদদাতাসড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করার মামলায় দিনাজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগকে জেলহাজতে পাঠানো হয়েছে।

    রোববার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

    মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়ের মৃত্যুতে শূন্য হওয়া পদে উপ-নির্বাচনের প্রাক্কালে তৎকালীন ভাইস চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম সোহাগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে নিজেকে জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দাবি করেন। এটি তাৎক্ষণিক চ্যালেঞ্জ করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী।

    স্বাক্ষর জালের বিষয়টি নিশ্চিত হয়ে তিনি রবিউল ইসলাম সোহাগের বিরুদ্ধে মামলা করেন। এরপর সোহাগ হাইকোর্ট থেকে জামিন নিয়ে নির্বাচনী কাজে অংশগ্রহণ করে নির্বাচনে জয়লাভও করেন। পরবর্তীতে তিনি জামিনের মেয়াদ একদফা বৃদ্ধি করেন। সর্বশেষ রোববার হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত ওই আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

    দিনাজপুর কোর্ট পুলিশের পরিদর্শক মো: মনিরুজ্জামান জানান, দিনাজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগের বিরুদ্ধে ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করার মামলায় তাকে দিনাজপুর কোর্ট থেকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026