1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাজেটে ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়ছে, এক বছরে সুবিধা পাবেন ৫০ লাখ নারী শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও স্বাস্থ্য খাতের সংস্কারে অর্থমন্ত্রীর তাগিদ সমাজ সংস্কারে দেশপ্রেমিকদের নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর জাতীয়তাবাদে সব জাতি-গোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করাই লক্ষ্য: ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জে প্রধানমন্ত্রীকে নেতাকর্মীদের অভ্যর্থনা আন্তর্জাতিক যৌথ অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা নিহত ব্রাজিল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে উপদেষ্টা পর্যায়ে মাসিক বৈঠকের সিদ্ধান্ত হরমুজ প্রণালির খসড়া প্রস্তাবে চীনের তীব্র বিরোধিতা, ভেটোর আশঙ্কা ইসরায়েলে জনমত জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাস: সংখ্যাগরিষ্ঠতার পথে বিরোধী জোট মে মাসে দেশে আসছে সাড়ে ৫ লাখ টন জ্বালানি তেল, মজুত পর্যাপ্ত

রোহিঙ্গাদের ত্রাণ ব্যবস্থাপনায় সেনাবাহিনীকে সম্পৃক্ত করার আহ্বান বিএনপির

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১৬ বার দেখা হয়েছে

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান নৃশংসতার হাত থেকে প্রাণে বেঁচে আসা রোহিঙ্গাদের জন্য দেশি-বিদেশি ত্রাণ ব্যবস্থাপনায় সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বিএনপি। এর সুষ্ঠু নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীকে সম্পৃক্ত করার আহ্বান জানায় দলটি।

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় রোহিঙ্গা সংকট মোকাবেলায় কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সকলকে ঐক্যবদ্ধ করে বিষয়টি মোকাবিলার আহ্বানও জানিয়েছেন দলটির নেতারা।

এ ব্যাপারে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিভক্তি চাই না। কখনো বিভক্তি করিনি। রোহিঙ্গা সংকট নিরসনে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। তাই ক্ষমতাসীন সরকার ও তার সংশ্লিষ্টদের বলতে চাই, পরস্পর কাদা ছুড়াছড়ি না করে, বিশাল এ সমস্যা মোকাবিলা করা জরুরি। ’ তিনি আরও বলেন, ‘মিয়ানমার সরকার মানবতার ওপর চরম আঘাত করেছে। ইউএনডিপির প্রতিনিধির সঙ্গে কথা প্রসঙ্গে জানতে পেরেছি, বাংলাদেশে ইতোমধ্যে ১ মিলিয়ন (১০ লক্ষ) রোহিঙ্গা ছাড়িয়ে যেতে পারে। ’

এসময় সরকারের সমালোচনা করে বলা হয়, ‘ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের উচিৎ ছিল সকল রাজনৈতিক ও পেশাজীবীদের নিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্য সৃষ্টি করা। কিন্তু তারা জাতীয় ঐক্য সৃষ্টি না করে অন্যায়ভাবে বিএনপির ত্রাণ কার্যে বাধা দিয়েছে। এতে প্রমাণ হয় এই পর্যন্ত সরকারের পক্ষ ত্রাণ বিতরণ ছিল লোক দেখানো। ’

এদিকে, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রোহিঙ্গাদের জন্য দেশ-বিদেশ থেকে আসা ত্রাণ সুষ্ঠুভাবে বিতরণের জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মধ্যে বিএনপি ত্রাণ বিতরণে বাধা দেওয়া হলেও ত্রাণ বিতরণ করতে পেরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ। শুধু তাই নয় সেখানে তিনি মঞ্চ বানিয়ে জনসভাও করেছেন। আমরা সরকারের এই দ্বিমুখী আচরণের নিন্দা জানাই। ’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026