1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-মরক্কো, রেফারি বিতর্কে নির্ভার দেশম কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ২০২৬ ফুটবল বিশ্বকাপ ফাইনালে যোগ হচ্ছে ঐতিহাসিক হাফটাইম শো, পারফর্ম করবেন শাকিরা-বিটিএস যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের আট সেনাসদস্য নিহত বান্দরবানে পৃথক পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগামী ১২ জুলাই থেকে ৫ দিনের গ্রীষ্মকালীন ছুটি শুরু তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ বাংলাদেশ-তাজিকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ: সরাসরি বিমান চলাচল ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর তাগিদ জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৪৫ বার দেখা হয়েছে

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে ভারতের চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমেছে। খবর এনডিটিভি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই বাধ্যর্কজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ কুমার। গত কয়েকদিন ধরেই তিনি মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

দুইদিন আগেই তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়ে টুইট করেছিলেন স্ত্রী সায়রা বানু। তিনি লিখেছিলেন, ‘দিলীপ কুমার সাহেবের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে তিনি এখনো আইসিইউতেই আছেন। আমরা তাকে বাড়ি নিয়ে যেতে চাই। তবে চিকিৎসক এখনো অনুমতি দেননি। আপনারা তার জন্য প্রার্থনা করুন।’

দিলীপ কুমার বলিউডে নামে পরিচিত ছিলেন। তিনি

৬৫টিরও বেশি সিনেমায় অভিনয় করা দিলীপ কুমার ‘ট্র্যাজেডি কিং’ নামে পরিচিত ছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘ক্রান্তি’, ‘কর্মা’ ইত্যাদি। তাকে শেষ পর্দায় দেখা গিয়েছিল ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026