1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

আইবিসিএফ এর উদ্যোগে ‘আর্থসামাজিক উন্নয়নে ইসলামী বিনিয়োগ: শ্রেষ্ঠতর বিকল্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ২৭৯ বার দেখা হয়েছে

বাংলাদেশে ইসলামী ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস্ কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর উদ্যোগে ‘আর্থসামাজিক উন্নয়নে শরিয়াহ্্ভিত্তিক বিনিয়োগ: সেরা বিকল্প’ শীর্ষক এক সেমিনার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ (জুন ১০, ২০১৭) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি এবং সভাপতিত্ব করেন আইবিসিএফ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান আরাস্তু খান। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) ড. মোঃ রেজাউল হক।

সেমিনারে ‘আর্থসামাজিক উন্নয়নে ইসলামী বিনিয়োগ: শ্রেষ্ঠতর বিকল্প’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং মূল প্রবন্ধের উপর আলোচনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এর মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী, ফার্স্ট সিকিউিরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ ওয়াসেক মোঃ আলী এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা।

আইবিসিএফ-এর ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ হাবিবুর রহমান।

সেমিনারে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, উচ্চপদস্থ কর্মকর্তা, ইসলামি চিন্তাবিদ, ব্যবসায়িক নেতা এবং ইসলামী ব্যাংকসমূহের নির্বাহীবৃন্দ অংশগ্রহণ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026