অর্থনীতি প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পদে নিযুক্ত মোহাম্মদ আখতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার ব্যাংকটির হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর থেকে তাঁর নিয়োগ বাতিল কার্যকর হবে।
২০২৫ সালের ১ জুলাই মোহাম্মদ আখতার হোসেন দুই বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। নির্দিষ্ট মেয়াদের প্রায় ১০ মাস বাকি থাকতেই কেন্দ্রীয় ব্যাংক চুক্তি বাতিলের এ প্রজ্ঞাপন জারি করে। সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের মেয়াদে তিনি বিদেশ থেকে এসে দেশের কেন্দ্রীয় ব্যাংকের নীতি-নির্ধারণী এ পদে যোগ দিয়েছিলেন।