1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসা ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার জামানত নীতি স্থায়ী হচ্ছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ব্যবসা (বি-১) ও পর্যটন (বি-২) ভিসা পেতে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত নেওয়ার নিয়ম স্থায়ী করতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ৩ আগস্ট ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের মাধ্যমে নতুন এই বিধিমালা কার্যকর হবে।

নতুন নিয়মে কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজনবোধে আবেদনকারীর কাছে ৫, ১০ বা সর্বোচ্চ ২০ হাজার ডলার জামানত দাবি করতে পারবেন। পূর্বে পরীক্ষামূলক কর্মসূচিতে সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানতের বিধান থাকলেও এবার সর্বনিম্ন ধাপ বাতিল করে সর্বোচ্চ সীমা বৃদ্ধি করা হয়েছে। তালিকাভুক্ত ৫০টি দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, নেপাল ও ভুটান এবং আফ্রিকার ৩০টি দেশ রয়েছে।

মার্কিন প্রশাসন ভিসার মেয়াদ শেষে অবস্থান নেওয়ার প্রবণতা রোধ ও জাতীয় নিরাপত্তা রক্ষার কথা বললেও অভিবাসন-অধিকারকর্মীরা একে বৈধ ভ্রমণ নিরুৎসাহিত করার পদক্ষেপ বলে সমালোচনা করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026