1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রাণহানি: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অর্থমন্ত্রীর লালমনিরহাটকে উত্তরাঞ্চলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রুহুল কবির রিজভী গণতন্ত্র রক্ষা ও কাঙ্ক্ষিত উন্নয়নে জাতীয় ঐক্যের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হলে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী আমদানি শুল্ক প্রত্যাহারে ট্রাম্পের সঙ্গে আলবানিজের ফলপ্রসূ আলোচনা দক্ষিণ সুদান ও আবেই সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সীমান্তে মাদক চোরাচালান ও অনুপ্রবেশ রোধে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ সামরিক মহড়া

দেশের ১৮ কোটি মানুষের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
সারাদেশ ডেস্ক
সিংড়া (নাটোর): দেশের ১৮ কোটি মানুষের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। শুক্রবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি ১৪টি এতিমখানা এবং ৭টি সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদানের মোট ৩০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
বক্তব্যে দেশের আর্থসামাজিক পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার এক জটিল ও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করেছে। বিগত সময়ে দেশের বিদ্যুৎ, গ্যাস, অর্থনীতি এবং আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছিল। বিদ্যুৎ, গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা, দুর্নীতি ও মাদকের বিস্তার রোধ এবং সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনার মতো বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে সরকার দেশকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার প্রতিহিংসামূলক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। অতীতে রাজনৈতিক পটপরিবর্তনের সময় যে ধরনের সহিংসতা, নৈরাজ্য কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দখলের ঘটনা ঘটত, বর্তমান সময়ে তা কঠোরভাবে প্রতিহত করা হয়েছে। যেকোনো মূল্যে জননিরাপত্তা রক্ষা ও নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় অত্যন্ত স্বচ্ছতার সাথে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত দেশে ৭০ হাজার সুবিধাবঞ্চিত মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। এ কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্বের সুযোগ নেই এবং কেবল প্রকৃত যোগ্য ও উপযুক্ত ব্যক্তিরাই নিয়মতান্ত্রিকভাবে এ সুবিধার আওতায় আসছেন।
পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে ব্যারিস্টার ফারজানা শারমীন বলেন, একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করা এবং চলনবিল অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তুলতে সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান চৌধুরী, বিএনপি নেতা ব্যারিস্টার ইউসুফ আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শরিফুল ইসলাম এবং সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026