1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষাব্যবস্থায় আন্তর্জাতিক মান নিয়ে পরিবর্তনের ঘোষণা নতুন শিক্ষামন্ত্রীর ভ্যাটিকান অংশ নেবে না ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ দেশে ভয়মুক্ত গণমাধ্যম পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নতুন তথ্যমন্ত্রীর কুছ কুছ হোতা হ্যায়-এর রানি মুখার্জির চরিত্রে রাভিনা ট্যান্ডনের সম্ভাবনা ছিল নতুন সরকারের প্রথম কর্মদিবসে সাভারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ডলার চুরির মামলায় প্রতিবেদন দাখিলের নতুন তারিখ রয়েল এনফিল্ড উদযাপন করল বাংলাদেশে কার্যক্রমের প্রথম বর্ষপূর্তি, উন্মোচন Classic 350 ও Meteor 350 সৌদি আরবে রমজান মাসে পবিত্র মসজিদগুলোর প্রস্তুতি তদারকি বাংলাদেশ কোস্ট গার্ডের এক বছরের অভিযান: ১৭ হাজার ৫১৬ কোটি টাকার নিষিদ্ধ পণ্য জব্দ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে জটিলতা নিরসনে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভূমিকা, জানালেন পিসিবি চেয়ারম্যান

সম্ভব স্বল্পতম সময়ে বিজেএসসির যোগ্য প্রার্থী নিয়োগের পদক্ষেপ নিন : রাষ্ট্রপতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ১১৬ বার দেখা হয়েছে

ঢাকা, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যোগ্য প্রার্থী বাছাই এবং স্বল্পতম সময়ে তাদেরকে নিয়োগ প্রদানের পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রারম্ভিক পর্যায়ের সকল পদে নিয়োগ পরীক্ষা সম্ভব স্বল্পতম সময়ে অনুষ্ঠিত হতে হবে এবং এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করতে হবে।’
বিজেএসসি চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৯ পেশকালে তিনি এই নির্দেশ দেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি সহিদুল করিম।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বৈঠকের পর আজ সন্ধ্যায় বাসস’কে বলেন, সাক্ষাৎকালে জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রতিনিধিদল কমিশনের সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
করোনার কারণে প্রার্থী বাছাই কার্যক্রম বিঘিœত হলেও ভবিষ্যতে স্বল্পতম সময়ে বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে বলে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে জানান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং সঠিক সময়ে বিচার সম্পন্ন করতে নি¤œ আদালতে বিচারক নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপ্রধান জুডিশিয়াল সার্ভিস কমিশনের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি কমিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com