1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মিউচুয়াল ফান্ডের চাঙ্গাভাব: ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার রোগ প্রতিরোধে জোর দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর, শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলা: ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা নেত্রকোণায় ৭৪০ বোতল ফেনসিডিলসহ বাবা-মেয়ে গ্রেফতার পাকিস্তানের লাহোরে আবাসিক ভবন ধসে ১১ জনের মৃত্যু, উদ্ধার অভিযান অব্যাহত জীবনস্বত্ব রেখে সন্তানকে সম্পত্তি নিবন্ধনের বিধান রেখে ‘সম্পত্তি হস্তান্তর আইন’ সংশোধনের উদ্যোগ রাজনীতিতে পরিবেশ নষ্ট করলে কড়া জবাবের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কার্যালয়ের দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১৩৫ ভয়ভীতির অভিযোগে মুখ খুললেন জামায়াত আমির চতুর্থ শ্রেণিতে পড়ার আগে জানতেন না নিজের জন্মদিনের তারিখ: অভিনেতা ধানুশ

দীর্ঘ এক যুগ বিরতির পর পুনরায় মঞ্চে কাজী মারুফ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

বিনোদেন ডেস্ক

দীর্ঘ এক যুগ বিরতির পর পুনরায় সাংস্কৃতিক মঞ্চে পরিবেশনা নিয়ে হাজির হতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা কাজী মারুফ। আগামী ২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল-২০২৬’-এর মূল অনুষ্ঠানে তিনি বিশেষ পরিবেশনায় অংশ নেবেন।

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাসরত এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও বড় কোনো মঞ্চে তার এই প্রত্যাবর্তন ঘিরে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও ভক্তদের মাঝে বিশেষ আগ্রহের সৃষ্টি হয়েছে।

প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ উদ্যোগে এবং আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশনের (এবিপিএ) সহযোগিতায় ৩০ জুলাই থেকে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে এই উৎসবের সূচনা হবে। মূল উৎসবে শর্টফিল্ম, তথ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র—এই তিন বিভাগে নির্বাচিত সিনেমা প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। একই সাথে আয়োজনটিতে বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ বা জীবনকৃতি সম্মাননা প্রদান করার ঘোষণা দিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

আয়োজকদের মতে, চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি প্রবাসী ও দেশীয় তারকাদের অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং সম্মাননা প্রদানের মাধ্যমে এবারের উৎসবকে আরো বিস্তৃত রূপ দেওয়া হচ্ছে। অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ থেকেও চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক শিল্পী ও কলাকুশলী ইতোমধ্যে নিউইয়র্কে অবস্থান করছেন। আগামী ২ আগস্ট মূল আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামবে এই উৎসবের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026