1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মিউচুয়াল ফান্ডের চাঙ্গাভাব: ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার রোগ প্রতিরোধে জোর দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর, শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলা: ছাত্রদল সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলা নেত্রকোণায় ৭৪০ বোতল ফেনসিডিলসহ বাবা-মেয়ে গ্রেফতার পাকিস্তানের লাহোরে আবাসিক ভবন ধসে ১১ জনের মৃত্যু, উদ্ধার অভিযান অব্যাহত জীবনস্বত্ব রেখে সন্তানকে সম্পত্তি নিবন্ধনের বিধান রেখে ‘সম্পত্তি হস্তান্তর আইন’ সংশোধনের উদ্যোগ রাজনীতিতে পরিবেশ নষ্ট করলে কড়া জবাবের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কার্যালয়ের দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১৩৫ ভয়ভীতির অভিযোগে মুখ খুললেন জামায়াত আমির চতুর্থ শ্রেণিতে পড়ার আগে জানতেন না নিজের জন্মদিনের তারিখ: অভিনেতা ধানুশ

রাজনীতিতে পরিবেশ নষ্ট করলে কড়া জবাবের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কার্যালয়ের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) বাংলাদেশে নতুন রাজনীতির নামে ভণ্ডামি কায়েম করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেন, এনসিপি মূলত জামায়াতে ইসলামীর পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, জামায়াত নিজেদের স্বার্থে বিএনপির স্থানীয় নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে এবং সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করে বক্তব্য দিচ্ছে। অথচ মাঠপর্যায়ে তারা সরকারবিরোধী গণ-অভ্যুত্থানের হুমকি দেওয়ার পাশাপাশি এনসিপির মাধ্যমে বিরোধী নেতাদের বিরুদ্ধে বিষোদগার করাচ্ছে। এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি সতর্ক করেন যে, রাজনীতির পরিবেশ বিনষ্টের চেষ্টা করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। একই সঙ্গে জামায়াত ও এনসিপির যেকোনো রাজনৈতিক ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় ঝিনাইদহ জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও স্থানীয় বিদ্যমান নানা সমস্যা নিয়ে মতবিনিময় করা হয়। সভায় রাশেদ খান কর্মকর্তাদের প্রস্তাবনা ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ এবং জেলা প্রশাসক নোমান হোসেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026