1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিজস্ব উদ্যোগে ব্যবস্থা না নিতে রিয়াদ দূতাবাসের সতর্কবার্তা শ্রমবাজার বহুমুখীকরণ ও দক্ষতা উন্নয়নে আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ টেলিটক বিক্রি করা হবে না, আধুনিকায়নের উদ্যোগ সরকারের পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ অঙ্গীকার স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নারী উন্নয়ন ও শিশু সুরক্ষায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাজ্যের প্রতিশ্রুতি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্থানের আভাসে ডিএসইতে লেনদেন চলছে, প্রথম ৫০ মিনিটে হাতবদল ৩২৪ কোটি টাকা

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক
সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় সংঘটিত ভূমিকম্পে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পাঠানো তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পাঁচটি জেলা—ঢাকা, নারায়নগঞ্জ, নরসিংদি, গাজীপুর ও মাগুরা—থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র পাওয়া গেছে। ঢাকায় ৪ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে। নারায়নগঞ্জে ১ জন নিহত এবং ১৮ জন আহত হয়। নরসিংদিতে নিহত ৫ জনসহ আহত হয়েছে ১১০ জন। গাজীপুরে আহতের সংখ্যা ২৫২ এবং মাগুরায় আহত হয়েছে ২২ জন। মোট হিসাব অনুযায়ী এ পর্যন্ত ১০ জনের মৃত্যু ও ৪৬১ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

ভূমিকম্পের পরপরই গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়াদান কেন্দ্র চালু করা হয়। জরুরি কেন্দ্রের ফোন নম্বর ০২৫৮৮১১৬৫১। কেন্দ্রটি সব জেলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করছে।

পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ইতোমধ্যে নিহত প্রতিটি পরিবারের জন্য ২৫ হাজার টাকা এবং আহত প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা দেওয়া শুরু হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রণালয় জানায়, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে ঘরে ফিরেছেন। ভূমিকম্পের কারণে সৃষ্ট সামগ্রিক ক্ষয়ক্ষতি নিরূপণে প্রয়োজনীয় কার্যক্রমও শুরু হয়েছে। মূল্যায়ন সম্পন্ন হলে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026