1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বিল থেকে আইবাস সিস্টেমে আয়কর কর্তনের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার দেখা হয়েছে

অর্থনীতি ডেস্ক

ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বিল থেকে আয়কর কর্তনের জন্য আইবাস সিস্টেমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। ১০ নভেম্বর, সোমবার, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি) মোহাম্মদ কবির হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়।

পত্রে বলা হয়, চলতি অর্থবছরে যে সকল পুরুষ সরকারি কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা এবং যে সকল নারী সরকারি কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি, তাদের আয়কর করমুক্ত সীমা অতিক্রম করছে। এই কারণে, আয়কর আইন অনুযায়ী, তাদের বেতন-বিল থেকে মাসিক আয়কর কর্তন করা হবে।

এছাড়া, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব ট্রেজারি বুলসের এস, আর, ১১৫ তে উত্তোলনকারীর ওপর বর্তাবে বলেও পত্রে উল্লেখ করা হয়।

এই নির্দেশনা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026