1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

ভোজ্যতেলের দাম বৃদ্ধির সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার দেখা হয়েছে

অর্থনীতি ডেস্ক

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) দেশের ভোজ্যতেলের দাম বৃদ্ধির সুপারিশ করেছে। লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মূল কারণ হিসেবে কমিশন আন্তর্জাতিক বাজারের দাম অসংগতি, এলসির গড় মূল্য ও ডলারের বিনিময় হার বৃদ্ধিকে উল্লেখ করেছে।

সোমবার (১০ নভেম্বর) BITTC এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৭ জুলাই অনুষ্ঠিত তেলের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন তেলের বিক্রির অনুমোদিত দাম ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে মূল্য পরিবর্তন ও ডলারের বৃদ্ধি এলসির খরচে প্রভাব ফেলায় নতুন সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বরে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের খরচ দাঁড়িয়েছে ১,০৬২ ডলার, পাম তেলের ক্ষেত্রে ১,০৩৭ ডলার। এই অবস্থায় দেশে বাজারজাত তেলের দাম পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়েছে।

কমিশনের সুপারিশ অনুযায়ী, প্রতি ডলারের হিসাব ১২২.৬০ টাকা ধরে সয়াবিন ও পাম সুপার তেলের দাম সমন্বয় করা হবে। এতে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৮৯ টাকার পরিবর্তে ১৯৮.২৭ টাকা নির্ধারণ করা হবে। খোলা ১ লিটার সয়াবিন তেলের দামও ৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি করে ১৭৭.৮৫ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

উল্লেখ্য, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গত এক বছরে দেশের বাজারে ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ১৪ শতাংশ বেড়েছে। নতুন সুপারিশ বাস্তবায়িত হলে বছরের শেষ দিকে পুনরায় ভোজ্যতেলের বাজারদামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা দিতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026