1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: বিএফইউজে নেতাদের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার নতুন কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ: আসছে ‘গ্লোবাল সামিট অন আই হেলথ’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে জেলা তথ্য কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা এইচএসসি পরীক্ষা: বৈরী আবহাওয়ায় জটিলতা নিরসনে সরকারের ৫ উদ্যোগ বাংলাদেশের পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব জুলাই গণঅভ্যুত্থানে শহীদের প্রকৃত সংখ্যা ১৪০০ ছাড়ানোর আশঙ্কা: চিফ প্রসিকিউটর ইরানে মার্কিন সামরিক হামলা: সামরিক ও বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি লড়াইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ ভারতের পাটের চেয়ে বাংলাদেশের পাটের গুণগত মান উন্নত: শিবরাজ সিং চৌহান

কার্গো ভিলেজ থেকে এখনো ধোঁয়া উড়ছে, চলছে উদ্ধারকাজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের চারপাশে রবিবার সকালেও ধোঁয়া উড়তে দেখা গেছে। ফায়ার সার্ভিস দুপাশ থেকে পানি দিচ্ছে সেখানে।

বিমানবন্দরের সামনে মানুষের ভিড় দেখা গেছে। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম সকালে বলেন, এখনো উদ্ধারকাজ চলছে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. মুহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। নিরাপত্তার জন্য বিপুল পুলিশ মোতায়ান রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

 

গতকাল বেলা আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। প্রায় সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে

শনিবার বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি কাজ করে। সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৯টার দিকে বিমানবন্দর চালু হয়। কার্গো ভিলেজের (পণ্য রাখার স্থান) যে অংশে আগুন লেগেছিল, সেখানে আমদানি করা পণ্য রাখা হয়।

গতকাল রাতে ঘটনার কারণ অনুসন্ধান ও দায়-দায়িত্ব নির্ধারণে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমান। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026