1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ত্রয়োদশ জাতীয় সংসদকে ইতিহাসের সবচেয়ে কার্যকর সংসদ করার আহ্বান চিফ হুইপের লিবিয়ায় বন্দি ১৭৪ অনিয়মিত বাংলাদেশি দেশে প্রত্যাবর্তন জাপানি স্থপতির নকশায় শিশু গ্রন্থাগার নির্মাণ দ্রুত করার আশ্বাস হাইওয়ে পুলিশের নতুন অতিরিক্ত আইজিপি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ যুক্তরাজ্যের সাথে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ: নারী উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনে যৌথ উদ্যোগের ঘোষণা আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিজস্ব উদ্যোগে ব্যবস্থা না নিতে রিয়াদ দূতাবাসের সতর্কবার্তা শ্রমবাজার বহুমুখীকরণ ও দক্ষতা উন্নয়নে আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ টেলিটক বিক্রি করা হবে না, আধুনিকায়নের উদ্যোগ সরকারের পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ অঙ্গীকার স্বাস্থ্যখাতে জনবল সংকট মোকাবিলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

গাজায় একদিনে ৭০ জন নিহত, সকাল থেকে ৪৭ জনকে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক

 

গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে বিভিন্ন হাসপাতালে কমপক্ষে ৭০ জনের লাশ আনা হয়েছে। একই সময়ে ৩৩২ জন আহত ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন। শনিবার (৫ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

১৮ মার্চ হামাসের সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে কমপক্ষে ৬ হাজার ৭৮০ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩ হাজার ৯১৬ জনেরও বেশি আহত হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৫৭ হাজার ৩৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। হামলায় ১ লাখ ৩৫ হাজার ৯৫৭ জন আহত হয়েছে। আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

গাজার হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, আজ সকাল থেকে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ নিহতদের মধ্যে ৯ জন সাহায্য নিতে ত্রাণকেন্দ্রে জড়ো হয়েছিলেন।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকায় আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026