1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণের আশ্বাস উয়ারী-বটেশ্বর নিয়ে স্মারক ডাকটিকিট প্রকাশ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতি রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমানোর পরিকল্পনা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএপিবি প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র হস্তান্তর জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা কাতার ইরাকে মিসাইল নিক্ষেপ, সিরিয়ায়ও যুক্তরাষ্ট্রের স্থাপনায় বিস্ফোরণ, যুদ্ধ থামাতে গোপন প্রচেষ্টা ইসরায়েলের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

পরমাণু স্থাপনায় হামলার জেরে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত রাতে ইরাকে একটি ঘাঁটি ও কাতারে আল উদেইদ বিমানঘাঁটিতে এ হামলা চালায় তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম রাতে এ খবর দিয়েছে। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তাও ইরানের এ হামলার কথা নিশ্চিত করেছেন। স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এসব হামলা চালানো হয়েছে বলে যোগ করেন ওই কর্মকর্তা। ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে এ অপারেশনের নাম দিয়েছে ‘ও আবু আবদুল্লাহ’ যার ইংরেজি অর্থ ‘ব্লেসিংস অব ভিক্টরি’। এদিকে কাতার দেশটির মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কড়া নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে হামলাকে কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমার স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।

তিনটি পরমাণু স্থাপনায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর নতুন প্রধান আবদোল রহিম মোসাভি বিবৃতিতে বলেছিলেন, ‘অপরাধী যুক্তরাষ্ট্রের জানা উচিত যে ইসরায়েল নামের অবৈধ ও আগ্রাসি সন্তানের শাস্তির পাশাপাশি ইসলামের যোদ্ধাদের হাত এখন যুক্তরাষ্ট্রের স্বার্থ ও সেনাবাহিনীর বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য মুক্ত। এ বিষয়ে আমরা কখনোই পিছপা হব না।’ এ হুঁশিয়ারির পরপরই তেহরানের তরফে ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটল।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026