1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণের আশ্বাস উয়ারী-বটেশ্বর নিয়ে স্মারক ডাকটিকিট প্রকাশ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের স্মৃতি রক্ষায় সব ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমানোর পরিকল্পনা সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএপিবি প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ সফরের আমন্ত্রণ, আমন্ত্রণপত্র হস্তান্তর জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: মির্জা ফখরুল কৃত্রিম বুদ্ধিমত্তা ও শেয়ারবাজারের উত্থানে বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ও সম্পদ রেকর্ড বৃদ্ধি

শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসনে ক্রাশ প্রোগ্রাম গ্রহণের আশ্বাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

দেশের শিল্প কারখানায় চলমান জ্বালানি সংকট নিরসনে সরকার ক্রাশ প্রোগ্রাম বা বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির। তবে বিদ্যমান পাইপলাইনের সক্ষমতার সীমাবদ্ধতার কারণে এই মুহূর্তে বাড়তি গ্যাস সরবরাহ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। সোমবার (৬ জুলাই) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

পরিদর্শনকালে শিল্প মন্ত্রী দেশের জাহাজ ভাঙা শিল্পের সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ যাতে বৈশ্বিক জাহাজ ভাঙা শিল্পে তার পূর্বের শীর্ষ স্থান পুনরুদ্ধার করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে নানামুখী নীতিগত সহায়তা ও উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। তবে শিল্পখাতের প্রধান চালিকাশক্তি জ্বালানির সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অভ্যন্তরীণ সঞ্চালন লাইনের পর্যাপ্ত সক্ষমতা না থাকায় এই মুহূর্তে কেবল গ্যাস আমদানি বাড়িয়ে সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে।

এর আগে সকালে শিল্প মন্ত্রী সীতাকুণ্ডের পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ডে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। সেখানে কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মীদের পরিচালনায় একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় কারখানায় যেকোনো ধরনের আকস্মিক অগ্নিকাণ্ড, বিস্ফোরণ কিংবা অন্য কোনো বড় দুর্ঘটনা ঘটলে তা থেকে শ্রমিকদের জীবন রক্ষা এবং কারখানার ক্ষয়ক্ষতি কীভাবে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা যায়, তার ব্যবহারিক দিকগুলো প্রদর্শন করা হয়। মন্ত্রী এই মহড়া পর্যবেক্ষণ করে কারখানার নিরাপত্তা ব্যবস্থার সন্তোষ প্রকাশ করেন এবং শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে পরিদর্শনকালে পিএইচপি কর্তৃপক্ষ মন্ত্রীর কাছে শিল্পসংশ্লিষ্ট বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযোগ করেন, পরিবেশ ও আন্তর্জাতিক সব ধরনের নিয়মকানুন যথাযথভাবে মেনে শিপ ইয়ার্ড পরিচালনা করার পরও উদ্দেশ্যপ্রণোদিতভাবে গত দুই বছর ধরে এই খাতের ইয়ার্ডগুলোকে ‘রেড ক্যাটাগরি’ বা লাল তালিকাভুক্ত করে রাখা হয়েছে। এর ফলে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের প্রশাসনিক জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। এই তালিকাভুক্তি পুনর্বিবেচনা করে দ্রুত কার্যকর ও যৌক্তিক ব্যবস্থা গ্রহণের জন্য তারা মন্ত্রীর কাছে জোর দাবি জানান। মন্ত্রী মনোযোগ সহকারে তাদের অভিযোগ শোনেন এবং বিষয়টি খতিয়ে দেখে নিয়মতান্ত্রিক সমাধানের আশ্বাস দেন।

অর্থনীতিবিদ ও শিল্প খাত সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের ভারী শিল্প ও উৎপাদনমুখী খাতগুলোকে সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের বিকল্প নেই। পাইপলাইনের সক্ষমতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বাড়ানোর সরকারি উদ্যোগ দ্রুত বাস্তবায়িত না হলে শিল্পোৎপাদন ব্যাহত হতে পারে, যা সামগ্রিক অর্থনীতি ও রপ্তানি আণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সাথে জাহাজ ভাঙা শিল্পের মতো সম্ভাবনাময় খাতের পরিবেশগত শ্রেণিবিভাগের জটিলতা দূর করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026