1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ মুজিবসহ মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা: ফারুক-ই-আজম নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৯২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মো. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বুধবার (৪ জুন) এ কথা জানান তিনি।

ফারুক-ই-আজম বলেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন ও ওই সরকার দ্বারা যারা স্বীকৃত, তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন।

তিনি বলেন, নিউজটা মিসলিডিং হয়েছে। মুজিবনগর সরকারের বেতনভোগী কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে নয় যে, তাদের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে।

তিনি বলেন, ১৯৭২ সালে মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা ছিল সেটাই আমরা করেছি। ২০১৮ এবং ২০২২ সালে এটা পরিবর্তন করা হয়। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়েরই সম্মান, মর্যাদা, সুযোগসুবিধা একই থাকবে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ প্রসঙ্গে ফারুক-ই-আজম বলেন, জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করলে আমরা স্বাধীন হতাম না। মুক্তিযুদ্ধের চেয়ে গৌরবের সময় আমাদের জাতির ইতিহাসে আর হয়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026