1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে লম্বা ছুটি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৬৪ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার (৪ জুন) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা ১০ দিনের ছুটি, যা চলবে ১৪ জুন পর্যন্ত। এ সময় সব সরকারি অফিস বন্ধ থাকবে এবং ১৫ জুন (শনিবার) থেকে অফিস কার্যক্রম শুরু হবে।

ঈদ উপলক্ষে সরকার চলতি বছরের অন্যতম দীর্ঘ ছুটির ব্যবস্থা করেছে। গত ৬ মে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ১১ ও ১২ জুন (মঙ্গল ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ঈদের আগে ১৭ ও ২৪ মে (দুই শনিবার) অফিস খোলা রাখার সিদ্ধান্তও হয়, যাতে করে সরকারি কর্মদিবসের ভারসাম্য রক্ষা হয়।

পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় ৭ মে প্রজ্ঞাপন জারি করে ১১ ও ১২ জুনের ছুটি নিশ্চিত করে এবং জানায়, আগেই নির্ধারিত ১৭ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

এর ফলে ঈদুল আজহার আগে-পরে মিলিয়ে এবার সরকারি চাকরিজীবীরা পেলেন টানা ১০ দিনের ছুটি। এর আগে ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিনের ছুটি পেয়েছিলেন তারা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026