1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ ♦ বেড়েছে খুন ♦ গণপিটুনি ♦ সাংবাদিক ও সংখ্যালঘু নির্যাতন ♦ হেফাজতে মৃত্যু ♦ রাজনৈতিক সহিংসতা ♦ সীমান্তে অস্থিরতা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৩০ বার দেখা হয়েছে

দেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ নাজুক অবস্থা। আইন হাতে তুলে নিচ্ছে মানুষ। গত পাঁচ মাসে (জানুয়ারি-মে) দেশে গণপিটুনিতেই অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। গতকালও রাজধানীর দারুসসালামে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। পাঁচ মাসে অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে প্রায় আড়াই শ। সাংবাদিকদের প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে শতাধিক। রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন প্রায় অর্ধশত। কারা হেফাজতেও প্রতি মাসে মৃত্যুর ঘটনা ঘটেছে। সহিংসতা বেড়েছে নারীদের ওপরেও। গত পাঁচ মাসে দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে অন্তত ৩৮৩টি, দলবেঁধে ধর্ষণ ৯৮টি ও ধর্ষণের পরে হত্যার ঘটনা ঘটেছে ১৬টি। এ সময়ে আত্মহত্যা করেছেন ২১২ জন নারী ও হত্যার শিকার হয়েছেন ৩৪৭ জন। অপহরণের পর নিখোঁজ হন অন্তত ৭৬ জন নারী।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) গত পাঁচ মাসের মানবাধিকার প্রতিবেদন বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রতি মাসে এমন প্রতিবেদন তৈরি করে আসছে অ্যাডভোকেট সুলতানা কামালের সংস্থাটি। গতকাল প্রকাশিত মে মাসের প্রতিবেদনে দেখা গেছে, এপ্রিলের চেয়ে মে মাসে গণপিটুনি, হত্যা, আত্মহত্যা, অজ্ঞাতনামা লাশ উদ্ধার, সাংবাদিক নির্যাতনের ঘটনা, সীমান্তে পুশইন, সংখ্যালঘু নির্যাতন, রাজনৈতিক সহিংসতা, সাইবার নিরাপত্তা আইনে মামলা, পুলিশের ভয়ে পালাতে গিয়ে মৃত্যু ও ধর্ষণের পর হত্যার ঘটনা বেড়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026