1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৯৩ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

 

চার দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি টোকিওতে অনুষ্ঠিতব্য ‘নিক্কেই আন্তর্জাতিক সম্মেলন’-এ অংশ নেবেন।

তবে শুধু সম্মেলনে অংশগ্রহণই নয়, এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকেও গুরুত্ব দিয়ে দেখছে দুই দেশ। সফরের সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৬ মে) এক সংবাদ ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, সফরের সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাপানের কাছে সহজ শর্তে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাওয়া হবে।

এ ছাড়া শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে জাপানের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই সফর নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বাংলাদেশের জন্য, বিশেষ করে জাপানের শ্রমবাজারে প্রশিক্ষিত জনশক্তি রফতানির ক্ষেত্রে।

প্রধান উপদেষ্টার সফর ২৯ ও ৩০ মে পর্যন্ত চলবে। সফরের পাশাপাশি নিক্কেই সম্মেলনে অংশগ্রহণ এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026