1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রেনে ঈদ যাত্রার ৪ জুনের টিকিট মিলছে আজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

আগামী ৭ জুনকে ঈদুল আজহার দিন ধরে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ রবিবার মিলছে আগামী ৪ জুনের টিকিট। সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর টিকিট পাওয়া যাচ্ছে। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

রেল সূত্র জানায়, এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনের মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি।

গত ২১ মে থেকে শুরু হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম। ওই দিন ৩১ মে’র ট্রেনের আসন বিক্রি হয়। গতকাল শনিবার ২৪ মে ৩ জুনের টিকিট বিক্রি করা হয়েছে।

আজ ২৫ মে বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট। আগামীকাল সোমবার ২৬ মে পাওয়া যাবে ৫ জুনের টিকিট। এ ছাড়া ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।
ঈদের আগে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না।
প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026