1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভুয়া নম্বার প্লেটে চলছে ৭৮ হাজার যানবাহন পরিবহন খাতকে এক ছাতার নিচে আনতেই হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬৮ বার দেখা হয়েছে

 

বিশেষ প্রতিনিধি

সড়ক পরিবহন খাতের সব কার্যক্রম এক ছাতার নিচে আনার কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। গতকাল শনিবার রাজধানীর বনানীতে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে ‘সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় টেকসই উদ্যোগ এবং সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা আরো বলেন, ‘সড়কে নানা পরিকল্পনা বাস্তবায়নের সময় সমন্বয়ের অভাব দেখা যায়। যেমন, কোনো লোকাল রোড হঠাৎ করেই হাইওয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, কোন ধরনের যান চলবে সেখানে, সে বিষয়ে কোনো পরিকল্পনা নেই। কোথাও সেতু তৈরি হয়েছে, কিন্তু সংযোগ সড়ক নেই। এসব সমস্যা দূর করতে পরিবহন খাতকে একটি ছাতার নিচে আনতেই হবে।’

সংলাপে বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াছীন বলেন, সারা দেশে প্রায় ৬ লাখ যানবাহনের কাগজপত্র এখনো হালনাগাদ হয়নি। এছাড়া প্রায় ৭৮ হাজার যানবাহন ভুয়া নম্বর প্লেট নিয়ে রাস্তায় চলছে, যাদের তালিকা ইতিমধ্যে ডিএমপি ও হাইওয়ে পুলিশকে দেওয়া হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত এ সংলাপের সভাপতিত্ব করেন, রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026