1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ ছুটির দিনেও খোলা অফিস-ব্যাংক, জানুন বিস্তারিত সময়সূচি!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার (২৪ মে) খোলা রয়েছে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের টানা ছুটি কার্যকর হবে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এ দীর্ঘ ছুটির ভারসাম্য আনতেই ১৭ মে এবং ২৪ মে -এই দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ইতোমধ্যেই আলাদাভাবে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে—আজ ব্যাংক এবং শেয়ার বাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে। ফলে দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলো খোলা থাকবে এবং শেয়ারবাজারেও অন্যান্য কর্মদিবসের মতো লেনদেন হবে।

এছাড়াও, আজ হাইকোর্ট বিভাগসহ দেশের সব নিম্ন আদালতেও নিয়মিত বিচারকাজ ও দাপ্তরিক কার্যক্রম চলবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহার নির্বাহী আদেশে ঘোষিত ১১ ও ১২ জুনের ছুটির সমন্বয়ে ১৭ ও ২৪ মে শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংকও তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আজ খোলা রাখার নির্দেশ দিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026