1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবরুদ্ধ নগর ভবন, বন্ধ সেবা কার্যক্রম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৯২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চার দিন বিক্ষোভ কর্মসূচি পালনের পর আজ নগরভবন ব্লকেড কর্মসূচির ডাক দেন আন্দোলনকারীরা। সোমবার সকাল ১১টা থেকে মূল ফটক আটকে নতুন এই কর্মসূচি পালনের ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ডিএনসিসি নগর ভবন ব্লকেড ঘোষণা করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে এসে জড়ো হন তারা। তাদের ব্লকেডে আটকে গেছে নগরভবন এবং এখানকার সব সেবা কার্যক্রম।

এদিকে আজ পঞ্চম দিনের মতো অবরুদ্ধ আছে নগর ভবন। সব ধরনের সেবা কার্যক্রমও বন্ধ হয়ে আছে বিগত কয়েকদিন ধরে। নগরভনের মূল ফটকসহ অন্য সব বিভাগের গেটে তালা লাগিয়ে রেখেছেন দক্ষিণ সিটি করপোরেশনের ইশরাকপন্থী কর্মকর্তা-কর্মচারীরা। ফলে আজও কোনো সেবা পাওয়া যাচ্ছে না নগরভবনে। সেবাগ্রহীতাদের সেবা নিতে এসে ফিরে যেতে হচ্ছে।

নগরভবনের সামনে অবস্থানকারী বিক্ষোভকারীরা বলেছেন, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো না হবে, ততদিন আমরা একইভাবে নগর ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাব এবং প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026