1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সুরক্ষায় নেই ‘ডিজাস্টার রিকভারি সিস্টেম’, ঝুঁকির মুখে ইসির বিশাল তথ্যভান্ডার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে

কারিগরি ঝুঁকির মুখে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভান্ডার। প্রধান ডেটাবেজ হিসাবে ৫টি ‘ওপেনসোর্স ডেটাবেজ’ ব্যবহার হচ্ছে, সেগুলোর কোনো এন্টারপ্রাইজ সাপোর্ট নেই। ডেটাবেজ ও অ্যাপ্লিকেশন সার্ভারগুলোয় যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, সেগুলো পুরোনো বা অপ্রচলিত হয়ে গেছে। ফলে কোনো ‘ক্রিটিক্যাল ইস্যু’ তৈরি হলে কোনো এন্টারপ্রাইজ সাপোর্ট পাওয়া যাবে না। ১৮ বছর ধরে ধীরে ধীরে গড়ে ওঠা বিশাল এ তথ্যভান্ডারের বিকল্প হিসাবে সক্রিয় ‘ডিজাস্টার রিকভারি সিস্টেম’ (ডিআরএস) প্রতিষ্ঠা করেনি বিগত নির্বাচন কমিশনগুলো। ফলে ইসিতে স্থাপিত ডেটাবেজে বড় ধরনের দুর্ঘটনা বা নাশকতা হলে জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত সব সেবা দীর্ঘদিন বন্ধ থাকবে। ওই সময়ে ভোটার তালিকা প্রিন্ট করাও সম্ভব হবে না। এমনকি ভোটারদের তথ্য হারানোরও ঝুঁকি রয়েছে।

শুধু তাই নয়, তথ্যভান্ডারের তথ্য ওপেনসোর্স ডেটাবেজগুলো ব্যাকআপ রাখার জন্য আন্তর্জাতিক মানের ইন্টিগ্রেটেড একক টুলস নেই। বর্তমানে প্রতিটি ব্যাকআপ সঠিকভাবে হচ্ছে কি না, তা মনিটরিং করার টুলস বা লগ দেখার ড্যাশবোর্ড নেই। বর্তমানে একেক ডেটাবেজ একেকভাবে ব্যাকআপ নেওয়া হয়। এমনকি অ্যাপ্লিকেশন অথবা ডেটাবেজগুলো কতটুকু রিসোর্স ব্যবহার হচ্ছে, তা দেখার জন্য দৃশ্যমান মনিটরিং টুলসও নেই।

জাতীয় পরিচয়পত্র সিস্টেমের (ভোটার ডেটাবেজ, কোর-নেটওয়ার্ক, সার্ভার ও বিভিআরএস সফটওয়্যারের) টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নিয়ন্ত্রণ নেই। ওই নিয়ন্ত্রণ ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রকল্পের অস্থায়ী কর্মকর্তাদের হাতে। নির্বাচন কমিশনের ‘ইন্টারনাল সাইবার অডিট কমিটি’র প্রতিবেদনে তথ্যভান্ডারের কারিগরি ঝুঁকি, ত্রুটি ও দুর্বলতার বিভিন্ন দিক উঠে এসেছে। ওই কমিটি ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদনও জমা দিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026