1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

উপদেষ্টাদের সিদ্ধান্তের পর কর্মসূচি জানাবে ‘জুলাই ঐক্য’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

ডিজিটাল রিপোর্ট

আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সরকারের সিদ্ধান্ত ও জোটের পরবর্তী কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ‘জুলাই ঐক্য’।

রোববার (১১ মে) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) টিচার্স লাউঞ্জে সংবাদ সম্মেলন করে তারা।

সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির অন্যতম সংগঠক এবি জুবায়ের বলেন, প্রায় ২ হাজার শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ‘জুলাই ঐক্য’ প্লাটফর্মটির ঘোষণা দিই আমরা। বর্তমানে ৮০টির মতো সামাজিক, রাজনৈতিক, মানবাধিকার সংগঠন আমাদের প্লাটফর্মে যুক্ত হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবি নিয়ে আমরা শাহবাগে আন্দোলন করছিলাম। আমরা চেয়েছিলাম আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ও জুলাইয়ের পরিপত্র ঘোষণা। কিন্তু আমাদের জানানো হয়েছে, আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করা হবে। এর আগে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

‘জুলাই ঐক্য’র পরবর্তী কর্মসূচি জানাতে গিয়ে এবি জুবায়ের বলেন, জুলাইয়ের পরিপত্র ঘোষণার বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছে। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি সোমবার উপদেষ্টাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জানাব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে আওয়ামী দোসরা লুকিয়ে আছে। তারা আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ধারাটি বদলে এর কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি সামনে নিয়ে এসেছে। আমরা আবারও দাবি জানিয়েছি আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026