1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুব জনগোষ্ঠীর সংখ্যায় বিভ্রান্তি জোড়াতালির পরিসংখ্যানের কারণে যুব জনগোষ্ঠীকে সম্পদে রূপান্তরিত করতে গ্রহণ করা যাচ্ছে না সঠিক কর্মপরিকল্পনা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার দেখা হয়েছে

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিশাল যুব জনগোষ্ঠীকে অন্যতম নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়। তবে দেশে যুব জনগোষ্ঠীর মোট সংখ্যা কত তা নিয়েই রয়েছে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে বিভ্রান্তি। সংজ্ঞার মারপ্যাঁচে একই প্রতিষ্ঠানের ভিন্ন পরিসংখ্যানেই দেশে যুব জনগোষ্ঠীর সংখ্যায় রয়েছে পার্থক্য। জোড়াতালির পরিসংখ্যানের কারণে যুব জনগোষ্ঠীকে সম্পদে রূপান্তরিত করতে গ্রহণ করা যাচ্ছে না সঠিক কর্মপরিকল্পনা। ফল হিসেবে দেশের এক কোটির বেশি তরুণ নিষ্ক্রিয় অবস্থায় দিন পার করছে, যারা অন্ন, বস্ত্র, বাসস্থানের সুযোগ গ্রহণ করলেও অর্থনীতিতে কোনো অবদান রাখতে পারছে না।

জনশুমারি ও গৃহ গণনা ২০২২-এ ১৫ থেকে ২৪ বছর বয়সিদের যুব হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শ্রমশক্তি জরিপ ২০২২-এ ১৫ থেকে ২৯ বছর বয়সিদের যুব হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অথচ, দুটি জরিপই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর করা। অপরদিকে জাতীয় যুবনীতি ২০১৭-এ যুব বলা হয়েছে ১৮ থেকে ৩৫ বছর বয়সিদের। ফলে দেশে যুবক কারা, তাদের প্রকৃত সংখ্যা কত তা নিয়ে রয়েছে বিভ্রান্তি।

জনশুমারি ও গৃহ গণনা ২০২২ অনুযায়ী, দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। শুমারির সংজ্ঞা বিবেচনায় নিলে দেশে যুব (১৫-২৪ বছর বয়সি) জনশক্তি ১৯ দশমিক ১১ শতাংশ, বা ৩ কোটি ১৫ লাখ ৬১ হাজার প্রায়। আবার শ্রমশক্তি জরিপের সংজ্ঞা বিবেচনা করলে, দেশে যুব (১৫-২৯ বছর বয়সি) জনগোষ্ঠী রয়েছে প্রায় ৪ কোটি ৬০ লাখ যা মোট জনসংখ্যার প্রায় ২৮ শতাংশ। এর মধ্যে ৩৪ দশমিক ২৬ ভাগই কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে, কোনো কাজে, বা কোনো প্রশিক্ষণে সম্পৃক্ত নেই। আবার শ্রমশক্তি জরিপ অনুসারে, দেশের শ্রম শক্তিতে যুব জনগোষ্ঠী রয়েছে ২ কোটি ৭০ লাখের মতো, যা মোট শ্রম জনগোষ্ঠীর ৩৬ দশমিক ৭ শতাংশ। আর মোট যুব শ্রম জনগোষ্ঠীর মধ্যে কর্মে নিয়োজিত আছেন ২ কোটি ৪৭ লাখ।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026