1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অতিরিক্ত পণ্য বহনে বড় ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে

অতিরিক্ত পণ্যবাহী যানবাহন চলাচলের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ক্ষতি হচ্ছে বছরে ৮৬১ কোটি টাকা। অতিরিক্ত পণ্য বহনের মাধ্যমে সাশ্রয় হওয়া খরচ ও জ্বালানি ব্যয় বাদ দিয়ে এই হিসাব করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকার ব্যবসায়ীদের দাবির মুখে মহাসড়কে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি পণ্য বহনকারী যানবাহন চলাচলের অনুমতি দেয়। তারা যুক্তি দেন, অতিরিক্ত পণ্য বহনের অনুমতি দিলে খরচ ও যানবাহন কম লাগবে। ফলে যানজট কমবে এবং জ্বালানি খরচও সাশ্রয় হবে। এতে বলা হয়, ১৯০ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সচল রাখতে ২০২৩ সালে ১ হাজার কোটি টাকার একটি জরুরি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। মহাসড়কের সীতাকুণ্ড এক্সেল লোড স্টেশন রয়েছে। তার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, অতিরিক্ত বোঝাই গাড়ির কারণে ২০২৩-২৪ অর্থবছরে ১ হাজার ২৩১ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে আনুমানিক ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে, যা ১৫ টন পণ্য বহনকারী ডাবল এক্সেল ট্রাককে মানদণ্ড ধরে হিসাব করা হয়েছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026