1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববাসীকে থ্রি জিরো ভিশনে জোর দিতে আহ্বান ড. ইউনূসের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

বিশ্ববাসীর সামনে অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে বিশ্ববাসীকে নিজের ‘থ্রি জিরো’ ভিশন—শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

সোমবার স্থানীয় সময় সকালে ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে ৮১তম এসক্যাপ অধিবেশনে দেওয়া ভিডিও বার্তায় এ আহ্বান জানান ড. ইউনূস।

ভিডিও বার্তায় জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি টেকসই ভবিষ্যৎ গঠনের জন্য যুব সম্ভাবনা ও উদ্ভাবনকে কাজে লাগানোর জন্যও অধিবেশনে অংশ নেওয়া দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপ) ৮১তম অধিবেশন শুরু হয়েছে আজ। কমিশনের ৫৩টি সদস্য রাষ্ট্র এবং ৯টি সহযোগী সদস্য একত্রিত হয়েছে এ অধিবেশনে। সেখানে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী।

সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদল অর্থপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করবে এবং মূল্যবান অংশীদারিত্ব গড়ে তুলবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026