1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংস্কার নেই গণপরিবহনে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার দেখা হয়েছে

রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা কিছুতেই ফেরানো যাচ্ছে না। নতুন সরকার আসার পর বিভিন্ন সেক্টরে সংস্কার করা হলেও পরিবহন খাতে উল্লেখযোগ্য কোনো সংস্কার চোখে পড়েনি। ফলে গণপরিবহনের যাত্রীদের ভোগান্তি থেকে রেহাই মিলছে না। কিছু উদ্যোগ নেওয়া হলেও সেগুলো সঠিক ব্যবস্থাপনায় পরিচালিত না করায় কোনো সংস্কার আলোর মুখ দেখেনি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সংস্কারের ছিটেফোঁটা নেই পরিবহন খাতে। বরং উল্টো পথেই রয়েছে সড়কের শৃঙ্খলা।

রাজধানীতে গত ৬ ফেব্রুয়ারি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মাধ্যমে চালু করা হয় ই-টিকেটিং পদ্ধতি ও কাউন্টারভিত্তিক বাস সার্ভিস। নতুন পদ্ধতিতে গাজীপুর থেকে ঢাকা সড়কের বিভিন্ন রুটে প্রথম অবস্থায় ২১টি কোম্পানির ২৬১০টি বাস চালু করা হয়। সব গাড়ির রঙ নির্ধারণ করা হয় গোলাপি। নতুন এ ব্যবস্থার পাঁচ দিন যেতে না যেতেই এসব গাড়ির শ্রমিকদের ভেতর অসন্তোষ শুরু হয়। ফলে সমিতির নতুন উদ্যোগ কাজে আসেনি। অন্যদিকে বাস রুট রেশনালাইজেশনের আওতায় গত ২৫ ফেব্রুয়ারি গাবতলী-চাষাঢ়া রুটে বোরাক পরিবহনের ৩৫টি এসি বাস দিয়ে যাত্রা করেছে গ্রিন ক্লাস্টার। কিন্তু বাসের সংখ্যা কম হওয়ায় বেশিরভাগ সময় ৩০ থেকে ৪০ মিনিটের বেশি অপেক্ষায় থাকতে হয়। অন্য রুটগুলো চালু না করায় কোনো সুফল পাওয়া যাচ্ছে না। ফলে বাস রুট রেশনালাইজেশন কমিটি নিয়ে প্রশ্ন উঠেছে।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026