1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিইসির সঙ্গে এনসিপির বৈঠক দুপুরে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার দুপুর ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল শনিবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীনের সই করা এক বার্তায় এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে। প্রতিনিধি দলে থাকবেন- যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।

বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে সংস্কার ইস্যুতে আট সদস্যের প্রতিনিধিদল নিয়ে গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026