1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

টানা ৯ দিন ছুটি শেষে রোববার খুলছে সরকারি অফিস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীদের টানা ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার (৫ এপ্রিল)। আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে খুলবে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ব্যাংক-বিমার মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলোও কাল থেকেই খুলবে।

ঈদের আগে ২৭ মার্চ (বৃহস্পতিবার) ছিল শেষ কর্মদিবস। শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি।

গত ২০ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এর মাধ্যমে টানা ৯ দিনের ছুটি মেলে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে গত ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। তবে সরকারি ছুটির তালিকা আগেই নির্ধারণ করা ছিল।

উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিনের ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রোববার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি। এর সঙ্গে যোগ হয় ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি, ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি এবং এরপর ৪ ও ৫ এপ্রিল (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে টানা ৯ দিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026