1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুদকের চার্জশিট অনুমোদন আন্তর্জাতিক ইনকামিং কলের আড়ালে ৮০০ কোটি টাকা পাচার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

 

ইন্টারন্যাশনাল ইনকামিং ও আউটগোয়িং ফোন কল সেবার আড়ালে ৮৬৮ কোটি ২৮ লাখ টাকা পাচারের অভিযোগে করা দুই মামলায় দুটি গেটওয়ে প্রতিষ্ঠানের চারজনকে অভিযুক্ত করে চার্জশিট বা অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। শিগগিরই দুই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এক অভিযোগপত্রের আসামি হলেন- আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদার।

অন্য অভিযোগপত্রের আসামি হলেন- আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান ভিশন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাসেল মির্জা এবং চেয়ারম্যান এম বদিউজ্জামান। অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্সের বিরুদ্ধে অভিযোগ, আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার অর্থপাচার করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিযোগপত্রে প্রতিষ্ঠানটির অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক ইনকামিং ও আউটগোয়িং কলের মাধ্যমে ওই অর্থপাচারের অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি মামলা করেন দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ। পরে তিনি নিজেই এ মামলার তদন্ত করেন।

অন্যদিকে ভিশন টেল লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রপ্তানি) মাধ্যমে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও এর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে ৪০৪ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ২৯৩ টাকা মূল্যের ৫ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৪৬৪ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা পাচার করেছেন।

ওই অর্থপাচারের অভিযোগে এর আগে ২০২১ সালের ১ ডিসেম্বর ভিশন টেল লিমিটেডের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ। পরে তিনি নিজেই এ মামলার তদন্ত করেন। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন- ২০১২ এর ৪(২) (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026