1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে লম্বা ছুটি, সুযোগ টানা ১১ দিনের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯১ বার দেখা হয়েছে

 

অনলাইন ডেস্ক

এবার ঈদে লম্বা ছুটি কাটানোর সুযোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের। ঈদুল ফিতরের ছুটির আগে ও পরে দুই দিন ছুটি নিলেই টানা ১১ দিন ছুটি মিলবে।

এবার ঈদুল ফিতরে সরকার ঘোষিত ছুটি পাঁচ দিন। আগে ও পরে রয়েছে সাপ্তাহিক ছুটি ও মহান স্বাধীনতা দিবস, শবেকদরের ছুটি।

চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই হিসাবে ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল পর্যন্ত থাকবে এই ছুটি।

এদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি।

পরদিন ২৭ মার্চ (বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে। আবার ২৮ মার্চ পবিত্র শবেকদর, একই সঙ্গে শুক্রবার সাপ্তাহিক ছুটি। পরদিনও সাপ্তাহিক ছুটি। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত থাকবে ঈদুল ফিতরের সরকার ঘোষিত ছুটি।

অন্যদিকে ছুটি শেষে অফিস খুলবে ৩ এপ্রিল বৃহস্পতিবার। ওই এক দিন অফিস করে আবারও শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ ২৭ মার্চ ও ৩ এপ্রিল ছুটি নিতে পারলেই টানা ১১ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। নিলে তা টানা ছুটি হয়ে যাবে।

অবশ্য অর্জিত ছুটি নেওয়ার সুযোগ আছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026