1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০ শিক্ষাবৃত্তি ঘোষণা সৌদি আরবের কুমিল্লায় অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান কৃষিমন্ত্রীর দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অপরাধ দমনে নতুন প্রযুক্তিতে দক্ষতা বাড়াতে পুলিশ সদস্যদের তাগিদ আইজিপির জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো শত্রুতা থাকবে না: প্রধানমন্ত্রী সংসদে পাস হলো ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’: বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে নতুন কর্তৃপক্ষ গঠন বঙ্গোপসাগরে নৌকাডুবিতে ৫৩০ রোহিঙ্গার মৃত্যু, উদ্বেগ প্রকাশ আইওএম ও ইউএনএইচসিআরের চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ড. ইউনূস বলেছেন, পুলিশ সদস্যরা সম্মুখ সারির কর্মী এবং তাদের অবহেলা করে দেশ গড়া সম্ভব নয়।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আইন সঠিকভাবে প্রয়োগ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে পারলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না।”

তিনি আরও বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। নতুন বাংলাদেশ নির্মাণে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

ড. ইউনূস বলেন, “পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, কিন্তু এখন পুলিশের ভূমিকা হলো আলোময় বাংলাদেশ গড়ায় অংশ নেওয়া।”

তিনি সতর্ক করে বলেন, “নির্বাচন যতই কাছে আসবে, ষড়যন্ত্র ততই তীব্র হবে। সেজন্য পুলিশকে সতর্ক থাকতে হবে। আমরা যুদ্ধাবস্থায় আছি, এই অবস্থায় পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। এই যুদ্ধাবস্থার সুযোগে ষড়যন্ত্রকারীরা শান্তি নষ্টের চেষ্টা করবে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশ একটি মস্তবড় সম্ভাবনাময় দেশ। আমরা সেটাকে এখনও বাস্তবায়ন করতে পারিনি, তবে জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে যেন আমরা হেলায় না হারাই।”

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বক্তব্য রাখেন।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026